Tuesday, 20 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

অনলাইনে জীববিজ্ঞানী চার্লস ডারউইনের চিঠি

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: March 25, 2013 | 7:15 PM

ডেস্ক : জীববিজ্ঞানী চার্লস ডারউইনের লেখা কয়েক হাজার ব্যক্তিগত চিঠি প্রথমবারের মতো ইন্টারনেটে প্রকাশ করা হবে। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প ডারউইন করেসপনডেন্স প্রজেক্ট এ উদ্যোগ নিয়েছে। চিঠিগুলোর মধ্যে প্রসবের সময় ডারউইনের পুত্রবধূর মৃত্যুর বেদনাদায়ক বিবরণসহ লেখা চিঠিগুলোও থাকবে। প্রকাশের প্রথম ধাপে উদ্ভিদ বিজ্ঞানী জোসেফ হুকারকে লেখা ডারউইনের প্রায় এক হাজার ৪০০ চিঠি প্রকাশ করা হবে। ১৮৭৬ সালে হুকারকে লেখা এক চিঠিতে পুত্রবধূর মৃত্যুতে বিপর্যস্ত ডারউইন লিখেছেন, ‘তুমি জেনে ব্যথিত হবে যে, পেশির সংকোচনে বেশ কয়েক ঘণ্টা ধরে অ্যামি (পুত্রবধূ) কষ্ট পাচ্ছিল। এরপর সে সংজ্ঞা হারায় এবং আমার চোখের সামনে আজ সকাল ৭টায় মারা যায়।’ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বিবর্তনবাদী তত্ত্বের প্রবক্তা ব্রিটিশ বিজ্ঞানী ডারউইনের সবচেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত লেখাপত্র সংগ্রহের কাজ করেছে। ডারউইনের সমসাময়িক নেতৃস্থানীয় অন্য চিন্তাবিদকে লেখা চিঠিসহ প্রায় ৯ হাজার চিঠি এ লাইব্রেরির সংগ্রহশালায় আছে। এর মধ্যে বিগল নামক জাহাজে চেপে সমুদ্রযাত্রা নিয়ে ডারউইনের লেখা নোট এবং তত্ত্ব নির্মাণে সহায়ক প্রথম দিককার পাণ্ডুলিপিও আছে। তবে প্রকল্পের সহযোগী পরিচালক অ্যালিসন পিয়ার্ন মনে করেন, হুকার ও ডারউইনের পরস্পরকে লেখা চিঠিগুলো থেকে অন্য চিঠিগুলো ডারউইন কিংবা পণ্ডিতদের কাছে অতটা গুরুত্বপূর্ণ ছিল না। ১৮৪৩ সাল থেকে ১৮৮২ সালে ডারউইনের মৃত্যু পর্যন্ত লেখা ওই চিঠিগুলোতে তাঁদের বন্ধুত্বের গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। উল্লেখ্য, এর আগে পদার্থ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের লেখাপত্র ইন্টারনেটে প্রকাশ করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। সূত্র : পিটিআই।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ