নিঃসঙ্গতা দূর করবে ‘নারী রোবট’
জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের রোবট প্রকৌশলীরা এবার জেমিনয়েড এফ নামের একটি ‘নারী রোবট’ তৈরির উদ্যোগ নিয়েছেন। এটি চোখের ইশারায় সাড়া দিতে পারবে এবং মানুষের শরীরী ভাষা বুঝতে পারবে। এ উদ্ভাবন মানুষের জন্য নতুন ধরনের রোমান্টিক সহচর তৈরির দুয়ার খুলে দেবে বলে ধারণা করা হচ্ছে। ইউরেশীয় (ফিরিঙ্গি) চেহারার জেমিনয়েড এফের রয়েছে নারীসুলভ কমনীয় বৈশিষ্ট্য। চুল ও চোখের রং বাদামি। গালে গোলাপি আভা। উচ্চমাত্রার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সে মানুষের ভালোবাসায় সাড়া দেবে। ২০০৯ সালে তৈরি লাভ প্লাস নামের একটি কম্পিউটার গেম দেখে জেমিনয়েড এফ তৈরির উদ্যোগ নিয়েছিলেন একদল প্রকৌশলী। দলটির প্রধান অধ্যাপক হিরোশি ইশিগুরো বলেন, পশ্চিমাদের চেয়ে ভিন্ন সংস্কৃতির কারণে জাপানি পুরুষেরা কৃত্রিম জিনিসের প্রেমে পড়তে পারেন। মানুষের আচরণ সম্পর্কে আরও বিস্তারিত জানার লক্ষ্যেই জেমিনয়েড এফ তৈরি করা হয়েছে। নকল মানুষকে (রোবট) পর্যবেক্ষণের মধ্য দিয়ে আসল মানুষকে আরও নিবিড়ভাবে জানা সম্ভব হবে। তবে ভিন্নমতও রয়েছে। অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক টমাস ব্রাউন বলেন, নারীর আদলে রোবট তৈরির উদ্যোগে সাফল্য অর্জন কঠিন হবে। কারণ, মানুষের স্বচ্ছন্দ চলাফেলার সঙ্গে রোবটের যান্ত্রিক চলাফেরার বিস্তর পার্থক্য। পার্থে কর্মরত মনোরোগ চিকিৎসক নোয়েল গিবলেট বলেন, রোবটের সঙ্গে সম্পর্ক স্থাপন করাটা স্বাস্থ্যকর হবে না। গিবলেট আরও বলেন, মনের মতো কৃত্রিম সঙ্গিনী হয়তো জীবনকে সহজ করবে, কিন্তু তাতে মানুষের সমৃদ্ধি থেমে যাবে। মানুষের মধ্যে পারস্পরিক খাঁটি সম্পর্কের বিকল্প আর কিছু হতে পারে না। সিডনি মর্নিং হেরাল্ড।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion