Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

হৃদরোগের ঝুঁকি বেশি নারীদের

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: April 22, 2013 | 8:51 PM

 ডেস্ক : পুরুষদের তুলনায় কমবয়সী নারীরাই হৃদরোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন।
এছাড়া কখনো কখনো নারীদেরই এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে। নতুন এক গবেষণায়
এমনটাই দাবি করেছে বৃটেনের একদল হৃদরোগ বিশেষজ্ঞ। বৃটিশ হার্ট ফাউন্ডেশনের
(বিএইচএফ) গবেষণায় দেখা যায়, বৃটেনে ১৬ থেকে ৪৪ বছর বয়সী প্রায় সাত লাখ ১০ হাজার
নারী হৃদরোগে আক্রান্ত। সেক্ষেত্রে এ রোগে আক্রান্ত পুরুষের সংখ্যা পাঁচ লাখ ৭০
হাজার। বিএইচএফের পরিচালক প্রফেসর পিটার ওয়েসবার্গ বলেন, মহিলাদের ক্ষেত্রে হৃদরোগে
আক্রান্ত হওয়ার বিষয়টি প্রায় অলক্ষিতই থেকে যায়। কারণ নারীদের মধ্যে রোগ উপেক্ষা
করার প্রবণতা বেশি দেখা যায় এবং হৃদরোগে সাধারণত পুরুষরাই আক্রান্ত হয়ে থাকে বলে
তাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে। কিন্তু দীর্ঘদিন গবেষণার পর দেখা যায়,
নারীরাও হৃদরোগে আক্রান্ত হয়ে থাকেন এবং কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের তুলনায়
নারীরাই বেশি এ রোগে আক্রান্ত হয়ে থাকেন। বৃটেনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রতিবছর এক
লাখ ৮০ হাজার লোক প্রাণ হারান। এর মধ্যে ৯১ হাজার ৫৫০ জন নারী রয়েছেন বলে গবেষণায়
উঠে আসে। সূত্র: জিনিউজ।ইনকিলাব

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ