Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ঝড়ের নাম ‘মহাসেন’ রাখায় ক্ষমাপ্রার্থনা!

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: May 29, 2013 | 8:01 PM

মহাসেন নামক সামুদ্রিক ঝড়টি এ মাসের গোড়ার দিকে বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কা উপকূলে আঘাত করেছিল। জীবন গিয়েছিল অন্তত ১৮ জনের। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন। ওই ঝড়ের ক্ষয়ক্ষতি বা প্রকোপ নিয়ে কথাবার্তা এখন তেমন শোনা না গেলেও, এর নামকরণ নিয়ে সঙ্কট কাটেনি শ্রীলঙ্কায়। একসময় ভারত মহাসাগরে সৃষ্ট ঝড়গুলোর নাম আহ্বান করা হয়েছিল এ অঞ্চলের দেশগুলোর কাছ থেকে। দশ বছর আগে অর্থাত্ ২০০৩ সালে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের কর্মকর্তারা তৃতীয় শতকের এক রাজার নামে এই মহাসেন নামটি প্রস্তাব করেছিলেন। সেই প্রস্তাব অনুযায়ী এ মাসের ওই ঝড়ের নামকরণ করা হয় মহাসেন। কিন্তু কেন ওই রাজার নামে ঝড়ের নাম রাখা হলো, তা নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় জাতীয়তাবাদীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছেন। এই জনরোষের সঙ্গে যোগ দেন এমনকি সেদেশের প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেও। প্রেসিডেন্ট এমন মন্তব্যও করেন, রাজা মহাসেন শ্রীলঙ্কার জন্য সমৃদ্ধি এনে দিয়েছিলেন; সুতরাং দুর্যোগের নামের সঙ্গে তার নাম কেন! আর এর পরই, শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের নতুন প্রধান এস এইচ কারিওয়াসাম এই নাম প্রস্তাবের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন। এক বিবৃতিতে তিনি বলেন, রাজা মহাসেনকে অসম্মান করার কোনো ইচ্ছা এই বিভাগের ছিল না। তবু জাতির কাছে এই বিভাগ ক্ষমা চাইছে। এর আগে শ্রীলঙ্কার আবহাওয়া দফতরের কর্মকর্তারা বলছিলেন, মহাসেন নামকরণ যথার্থ ছিল; কারণ এসব ঝড় গরম কমিয়ে কৃষকদের সুবিধা করে দেয়। ঝড়ের নাম মহাসেন কেন—এ নিয়ে শত উদ্বেগের মধ্যেও বাংলাদেশে অনেক মানুষ সহাস্যে প্রশ্ন করেছেন। ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইটে অনেককে এই নাম নিয়ে ঠাট্টা-তামাশা করতেও দেখা গেছে। সূত্র : বিবিসি/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ