ব্রিটেনের নতুন রাজপুত্রের নামে ভাইরাস!
কেট-উইলিয়ামের সদ্যজাত পুত্রকেট-উইলিয়ামের সদ্যজাত পুত্র ব্রিটেনের নতুন রাজপুত্রের নামে অনলাইনে নানা ভাইরাস ছড়িয়েছে। সম্প্রতি ইন্টারনেট নিরাপত্তা সেবাদাতা ক্যাসপারস্কির গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, অনলাইনে রাজপুত্র সম্পর্কিত তথ্যের লিংক, ছবি ও ভিডিও ডাউনলোডের ক্ষেত্রে সতর্ক থাকুন।
গত সোমবার প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের ঘরে এসেছে রাজপুত্র। ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারীর জন্মের খবরটিকে অনেক বড় ঘটনা হিসেবে দেখছেন প্রযুক্তিবিদেরাও।
ক্যাসপারস্কির গবেষক মাইকেল মলসনার জানিয়েছেন, ‘রাজপুত্রের জন্মের ঘটনার মত বড় একটি ঘটনাকে কেন্দ্র করে মারাত্মক ম্যালওয়্যার ছড়াতে পারে। তাই ইমেইলে আসা ‘রয়্যাল বেবি’ সংক্রান্ত সব স্প্যাম মেইলে ক্লিক করা থেকে সতর্ক থাকুন।
ব্রিটিশ রাজপরিবারের নতুন অতিথির নাম রাখা হয়েছে জর্জ আলেকজান্ডার লুই। গতকাল বুধবার কেনসিংটন প্যালেস থেকে রাজপুত্রের নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। রাজপুত্রের নাম নিয়েও স্প্যাম মেইল আসতে পারে বা অনলাইনে ক্ষতিকর লিংকে চলে যেতে পারেন। তাই এ সংক্রান্ত কোনো বিষয়ে ক্লিক করার আগে সতর্ক থাকুন।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion