Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

৭ বছর বয়সী উপদেষ্টা

অনলাইন ডেস্ক পঠিত: 193 বার

প্রকাশিত: August 31, 2010 | 12:07 AM

Sample Image
ইউএসএ নিউজ ডেস্ক: বয়স মাত্র ৭ বছর। এরই মধ্যে অস্কার সেলবি বৃটেনের অর্থমন্ত্রীকে উপদেশ দিতে শুরু করেছে। এজন্য কেউ কেউ তাকে অর্থমন্ত্রীর নতুন জুনিয়র উপদেষ্টা আখ্যা দিচ্ছেন। এর কারণ, এত ছোট্ট বয়সেই অস্কার তার মেধার স্ফুরণ ঘটিয়েছে। গণিতে দেখিয়েছে অসাধারণ দক্ষতা। জিসিএসই পরীক্ষায় গণিতে সে ‘এ স্টার’  পেয়েছে।
এর মধ্য দিয়ে বৃটেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জিসিএসই’তে গণিত পরীক্ষায় সর্বোচ্চ গ্রেড অর্জনের রেকর্ড দখল করল সে। তার বাড়ি যুক্তরাজ্যের সারে’তে এপসমে। বর্তমানে গণিতের এই নতুন প্রতিভা অর্থমন্ত্রী জর্জ ওসবর্নকে উপদেশ দিতে শুরু করেছে। তার কাছে জানতে চাওয়া হয়, বৃটেনের সবচেয়ে বড় গাণিতিক সমস্যা ১৭ কোটি ৮ লাখ পাউন্ডের ঘাটতি বাজেট কিভাবে মোকাবিলা করা যাবে। জবাবে সে ট্যাক্স বাড়িয়ে দিয়ে চাকরিক্ষেত্র প্রশস্ত করার পরামর্শ দিয়েছে। অন্য এক প্রশ্নের জবাবে সে বলেছে, বড়দের সম্মান দেয়া উচিত। আর প্রাকৃতিক দুর্যোগে যেমন পাকিস্তানের বন্যায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। সেখানে অনেক মানুষ অনাহারে আছে।

 

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
Situs Streaming JAV