Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, জরুরী অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: October 9, 2017 | 9:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলের কারণে শ শ ঘরবাড়ি পুড়ে গেছে। বিবিসি জানায়, ক্যালিফোর্নিয়ার মদ প্রস্তুতকারক অঞ্চলে এই আগুন লাগার ফলে অন্তত ২০ হাজার মানুষকে অপসরণ করা হয়েছে।
ক্যালিফোর্নিয়ার নাপা, সোনোমা এবং ইউবা কাউন্টিতে এই দাবানল প্রকট আকারে ছড়িয়ে পড়ছে। এতে একজন নিহত হয়েছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর জরুরী অবস্থা জারি করেন।
গভর্নর থেকে আসা এক ঘোষণায় বলা হয়, ‘এই দাবানল বহু অবকাঠামো নষ্ট করছে এবং হাজার হাজার বাড়িঘরকে হুমকির মুখে ফেলে দিয়েছে, এবং তাই এই এলাকা ও আশেপাশের সকল বাসিন্দাদেরকে সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।‘
এবিসি নিউজ জানায়, দমকলকর্মীরা আগুন নেভাতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ক্যালিফোর্নিয়ার বন এবং অগ্নি সুরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কিম পিমলোট জানান, ইতোমধ্যে এই দাবানলের জন্যে ১৫০০ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার রাতের এই দাবানলের উৎপত্তি কোথা থেকে তা এখনো জানা যায়নি। ক্যালিফোর্নিয়ার ৪৪ হাজার একর জমি আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে ইতোমধ্যে। সূত্র : বিবিসি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ