বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী মাহমুদা সুলতানা নাসার বর্ষসেরা গবেষক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী মাহমুদা সুলতানকে বর্ষসেরা গবেষক ঘোষণা করেছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি সুলতানার ন্যানো ম্যাটেরিয়াল নিয়ে গবেষণা ও মহাকাশে ক্ষুদ্র ও যুগান্তকারী ডিটেক্টর ও ডিভাইস তৈরির পদ্ধতি উদ্ভাবনের জন্য ২০১৭ সালে ‘আইআরএডি ইনোভেটর অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয় তাকে।
ম্যারিল্যান্ডে অবস্থিত নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের ইন্টারনাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নতুন ও গুরুত্বপূর্ণ উদ্ভাবনের জন্য প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। গডার্ডের প্রধান কর্মকর্তা পিটার হিউজেস বলেন, এ বছর মাহমুদা সুলতানার মতো মেধাবীকে ‘ইনভেন্টর অব দ্য ইয়ার’-এ মনোনীত করতে পেরে আমরা গর্বিত। মাহমুদা নাসার যে ক’টি কাজে অংশ নিয়েছেন, তার সবকটিতেই অসাধারণ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। আমরা আশা করছি, চমৎকার নৈপুণ্যের কারণে মাহমুদা নাসার একজন ন্যানো-টেকনোলজি বিশেষজ্ঞ হয়ে উঠবেন শিগগিরই।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ