মার্কিন ইতিহাসে দীর্ঘজীবী প্রেসিডেন্ট জর্জ এইচ.ডাব্লিউ বুশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট জর্জ এইচ.ডাব্লিউ বুশ মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। বর্তমানে তার বয়স ৯৩ বছর ১৬৬ দিন। এর আগে মার্কিন ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন ৩৮ তম প্রেসিডেন্ট গেরাল্ড ফোর্ড। ২০০৬ সালে মৃত্যুবরণ করার সময় তার বয়স ছিল ৯৩ বছর ১৬৫ দিন।
৯০ এর দশকের প্রেসিডেন্ট জর্জ এইচ.ডাব্লিউ বুশ এর চেয়ে ১১১ দিন পিছিয়ে রয়েছেন ৩৯ তম প্রেসিডেন্ট জিমি কার্টার এবং ১৬৫ দিন পিছিয়ে ৪০ তম প্রেসিডেন্ট রোনালদ রিগান তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান করছেন।
‘ওয়েক আপ টু পলিটিক্স’ নামক নিউস লেটারের প্রধান গাবে ফ্লেশার বুশ এর এই মাইলফলকটি টুইটারের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন।
সাম্প্রতিক মাসগুলোতে বেশ শারীরিক অসুস্থতায় ভুগছেন বুশ। ক্রনিক নিউমোনিয়া ও ব্রংকাইটিসের জন্য দুইবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে এই সাবেক মার্কিন প্রেসিডেন্টকে। গত মাসে হারিকেন হার্ভের আঘাতে আক্রান্তদের এবং ম্যানচেস্টারের কনসার্টে হামলায় হতাহতদের জন্যে জন্য ত্রাণ সংগ্রহের জন্যে বর্তমানে জীবিত চার প্রেসিডেন্টদের সাথে একত্রীত হন বুশ।
উল্লেখ্য, দুই মেয়াদ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর ১৯৮৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ এইচ.ডাব্লিউ বুশ। তবে ১৯৯৩ সালের নির্বাচনে তিনি বিল কিন্টন এর কাছে পরাজিত হন। সূত্র : দ্য হিল
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion