Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে কাজী নজরুল ফাউন্ডেশন গঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: November 25, 2017 | 12:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বিদ্রোহী এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম ভারত ও বাংলাদেশের বাইরে প্রবাসী ও বাংলা ভাষাভাষী ছাড়াও বিশ্ব সাহিত্যে ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রে গঠিত হয়েছে কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন গঠন করেছেন কবির নাতনি কাজী অনিন্দিতা তরফদার ও তাঁর স্বামী হাবিব শাহীন তরফদার। এই ফাউন্ডেশন গঠনের লক্ষ্য ও কর্মকান্ড সম্পর্কে অবহিত করতে গত ১৯ নভেম্বর বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। সভা অনুষ্ঠিত হয় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি রেষ্টুরেন্টে। এ সভায় কথা বলেন কাজী নজরুল ইসলামের নাতনি কাজী অনিন্দিতা তরফদার, তাঁর স্বামী হাবিব শাহীন তরফদার ও বিশিষ্ট লেখক ও কলামিষ্ট হাসান ফেরদৌস।
তাঁরা জানান, কাজী নজরুল ইসলামের অমর কাব্য, সাহিত্য, দর্শন ও সঙ্গীতকে দেশে ও বিদেশে, বর্তমান ও আগামী প্রজন্মের মধ্যে পরিচিত, পরিবর্ধিত ও অন্রপ্রাণিত করার প্রয়াসে কবি পরিবারের উদ্যোগে ফাউন্ডেশনের কর্মকান্ড শুরু হচ্ছে। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও তত্ত্বাধায়ক হিসাবে থাকছেন কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী, নাতি কাজী অনির্বান, নাতনি অনন্দিতা তরফদার ও তাঁর স্বামী হাবিব শাহীন তরফদার।
মতবিনিময় সভায় আরো জানানো হয়, ২০১৮ সালের ১২ মে নিউইয়ের্কে ফাউন্ডেশনের পক্ষ থেকে কবির জন্ম-জয়ন্তী উদযাপন করা হবে। এই অনুষ্ঠানে কবির পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন এবং জন্ম-জয়ন্তী উৎসবে কবির ব্যবহৃত ও দু®প্রাপ্য জিনিসের প্রদর্শনী থাকবে। এ ছাড়া ‘নজরুল পদক’ প্রবর্তন করা হবে। প্রতিবছর শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও গবেষণার ক্ষেত্রে বিশেষ করে কবি কাজী নজরুলের সাহিত্যকর্ম ও জীবন বিষয়ক উল্লেখযোগ্য অবদান ও কৃতিত্বের জন্য ‘নজরুল পদক’ দেয়া হবে। কবির নাতনি অনিন্দিতা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম প্রচারে বাংলাদেশ ও ভারতের সঙ্গে প্রবাসের একটি সেতুবন্ধন রচনার চেষ্টা থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV