Tuesday, 27 October 2026 |
শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলি প্রোক্লেমেশন পেলেন সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন

অনলাইন ডেস্ক পঠিত: 77 বার

প্রকাশিত: October 13, 2017 | 7:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীনকে বিশেষ সন্মাননা বা প্রোক্লেমেশন দিয়েছে নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলি । বাংলাদেশ কালচারাল সোসাইটি নর্থ আমেরিকার আয়োজনে ১১ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের পেলহাম বে’র একটি পার্টি হলে এ্যাসেম্বলীম্যান লুইস সেপুলভেদা’র অফিস থেকে রিজিয়া পারভীনকে এই সন্মাননা দেয়া হয়। এ্যাসম্বলীম্যানের ডেপুটি চীফ অব স্টাফ ইব্রাহিম ইশারাত সন্মানজনক এই স্টেট প্রোক্লেমেশন তুলে দেন তাকে। নিউইয়র্ক প্রবাসী অর্ধশতাধিক বিশিষ্ট বাংলাদেশী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকার প্রেসিডেন্ট আইনজীবি নাসরিন আহমেদ বলেন, জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীনের এমন সন্মানজনক অর্জন গোটা বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গনকে গর্বিত করেছে। ভবিষ্যতে নানা পেশায় খ্যতিমান আরও অনেক বাংলাদেশীর এমন সন্মান অর্জনের পথ উন্মুক্ত হলো বলেও আশা করেন তিনি। অনুষ্ঠানে প্রোক্লেমেশন পাঠ করে ডেপুটি চীফ অব স্টাফ ইব্রাহিম ইশারত বলেন, রিজিয়া পারভীনের মতো গুনি শিল্পীরা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বেই বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে আলোকিত করবে। বিষয়টিতে প্রশংসার। অনুষ্ঠানে রিজিয়া পারভীন বলেন, নিউইয়র্কের এই সন্মাননা তার জীবনের বড় প্রাপ্তি। যা তার সংগীত চর্চাকে আরও এগিয়ে নেবে। বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকার এ ধরনের আয়েজনকে প্রবাসে নজিরবিহীনও বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তা ছিলেন- বাংলাদেশ কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক হারুনা আক্তার রোজি, সহ-সভাপতি হেলাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক কৌশিক আহমেদ, কেরামত উল্লাহ বিপ্লব, মাহফুজুর রহমান, আবু সাঈদ, রতন তালুকদার, আনিসুল হক, বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নুরুল আবেদিন, বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ ব্রন্কস সাধারন সম্পাদক কাওসার আহমেদ এবং অন্তর শো বিজ এর লিটন চৌধুরী।
উল্লেখ্য, দেশ ও প্রবাসে বিশেষ অবদানের জন্য এর আগে নিউইয়র্ক সিটি কাউন্সিল প্রোকলেমেশন পায় বাংলাদেশ কালচারাল সোসাইটি অব নর্থ আমেরিকা এবং স্টেট এ্যাসেম্বলী প্রোক্লেমেশন পান অভিনয় শিল্পী তমালিকা কর্মকার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ