Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

ফ্লোরিডায় বন্দুকধারীর হামলায় ৪ শিশু নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: June 14, 2018 | 1:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফ্লোরিডা : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় চার শিশু নিহত হযেছে। ওই জিম্মি নাটকে হামলাকারী পরে আত্মহত্যা করে। পুলিশ একথা জানিয়েছে, রোববার অর্লেন্ডোতে পুলিশ একটি অ্যাপার্টমেন্টে ঘরোয়া কলহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এ সময় হামলাকারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়। বন্দুকধারী আগের দিন সারারাত ও সোমবার সারাদিন ওই অ্যাপার্টমেন্টে চারটি শিশুকে জিম্মি করে রাখে। শিশুদের বয়স এক বছর, ছয় বছর, ১০ বছর ও ১১ বছর।

অর্লান্ডো পুলিশ প্রধান জন মিনা মাঝরাতের আগে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কিছুক্ষণ আগে আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করে চার শিশু ও সন্দেহভাজন হত্যাকারীকে মৃত অবস্থায় দেখতে পাই। তারা সকলেই গুলিতে নিহত হয়েছে। ’মিনা আরো বলেন, ‘মনে হচ্ছে যে সন্দেহভাজন আত্মহত্যা করেছেন। ’পুলিশ দিনভর বন্দুকধারীর সঙ্গে যোগাযোগ করেছে। বন্দুকধারীর ফোনটি ঠিকমতো কাজ না করায় পুলিশের পক্ষ থেকে তাকে একটি ফোন দেয়ার প্রস্তাব দেয়া হয়। পুলিশ কর্মকর্তারা ফোন দিতে রাত নয়টার দিকে এ্যাপার্টমেন্টে ঢুকে একটি শিশুর লাশ দেখেন। তারা তখন অন্য শিশুদের রক্ষার চেষ্টা চালান। বন্দুকধারীর নাম গ্র্যাই লি-সেই (৩৫)। দুটি শিশু তার এবং অন্য দুটি শিশু অপর এক নারীর। রোববার রাতে ওই নারী অ্যাপার্টমেন্টে থেকে পালিয়ে পুলিশে খবর দেন। তিনি অভিযোগ করেন, লিন্ডসেই তাকে আঘাত করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV