Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদনে রেকর্ড : বিশ্ববাজারে কমেছে দর, বেড়েছে চাহিদা

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: June 14, 2018 | 1:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানী তেলের দর কমেছে। বুধবার যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমান অপরিশোধিত জ্বালানী উৎপাদিত হয়েছে। এরই প্রভাব পড়েছে বিশ্ববাজারে। কমেছে জ্বালানী তেলের দর, বেড়েছে চাহিদা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মান সময় ১২টা ৪৬মিনিটে প্রতিব্যারেল অপরিশোধিত জ্বালানির (ব্রেন্ট ক্রুড) দাম ছিলো ৭৬.৪৬ ডলার। যা আগের দরের থেকে ২৮ সেন্টস বা ০.৪ শতাংশ কম। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রতি ব্যারেল ইন্টারমিডিয়েট ক্রুড ৬ সেন্ট দর হারিয়ে ৬৬.৫৮ ডলারে অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানী উৎপাদন বৃদ্ধিই মূলত প্রভাব ফেলেছে বাজারে। বুধবার জ্বালানী তথ্য প্রশাসন জানায়, গত সপ্তাহে দৈনিক উৎপাদন ১০.৯ মিলিয়ন ব্যারেল স্পর্শ করেছে যা একটি সাপ্তাহিক রেকর্ড। গত ২ বছরে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানীর উৎপাদন ৩০ শতাংশ বেড়েছে। যা এখন অপরিশোধিত জ্বালানীর শীর্ষ উৎপাদক রাশিয়ার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। জুনের প্রথম দুই সপ্তাহে রাশিয়া দৈনিক ১১.১ মিলিয়ন অপরিশোধিত জ্বালানী উৎপাদন করেছে। তবে উৎপাদন বাড়ার সাথে বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানী তেলের চাহিদাও। এই কারণেই এখন পর্যন্ত বাজারে দেখা যায়নি বড় রকমের কোন পতন। রয়টার্স

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV