টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশ্ব সিলেট সম্মেলন’
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, টরন্টো : সিলেটের ঐতিহ্য, গৌরব ও অহংকারকে বিশ্বময় ছড়িয়ে দিতে এবার টরন্টোতে আয়োজন হতে চলেছে বিশ্ব সিলেট সম্মেলন। এ উপলক্ষে গত ১৩ জানুয়ারি স্থানীয় মিজান অডিটোরিয়ামে এক মতবিনিময় ও প্রস্তুতি সভার আয়োজন করে স্বাগতিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো। হলভর্তি অতিথিদের উপস্থিতিতে কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
সংগঠনের সভাপতি দেবব্রত দে তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্ব সিলেট সম্মেলন এর আহ্বায়ক, সিলেটের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ডা: জিয়াউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশে বিদেশে’র প্রধান সম্পাদক নজরুল মিন্টো।
সভায় বক্তব্য রাখেন, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি রেশাদ চৌধুরি, ভোরের আলো সম্পাদক খন্দকার আহাদ, সংগঠনের উপদেষ্টা মুজিবুল হক মুজিব, রোটারি ক্লাব অব ড্যানফোর্থের সভাপতি মঈন চৌধুরি, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরি, সাবেক সভাপতি সাদ চৌধুরি, বাংলাদেশ এসোসিয়েশন অব টরন্টোর সভাপতি রেজাউর রহমান, কানাডার জনপ্রিয় সোশ্যাল
মিডিয়া গ্রুপ বিসিসিবির কর্ণধার রিমন মাহমুদ, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামসুর রহমান খালেদ, হবিগঞ্জ এসোসিয়েশনে সাধারণ সম্পাদক এবাদ চৌধুরি, বিয়ানিবাজার সমিতির সভাপতি টুনু মিয়া, জালালাবাদ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক জুমেল চৌধুরি প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন বিশ্ব সিলেট সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!