মধ্যবর্তী নির্বাচন নিয়ে জরিপ : কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পাবে ডেমক্র্যাটরা!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সামনের নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পাবে। কুইনিপিয়াক ইউনিভার্সিটি পরিচালিত জরিপের এ ফলাফল ১১ জানুয়ারি প্রকাশ করা হয়েছে। জরিপে দেখা গেছে, ৫২% মনে করছেন যে, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানরা হারাবে। অপরদিকে, মাত্র ৩৫% বলেছেন যে, রিপাবলিকানদের কর্তৃত্ব অটুট থাকবে। ১৩% কোন পক্ষকেই সমর্থন দেননি।
একইভাবে সিনেটের নেতৃত্বও ডেমক্র্যাটদের হাতে আসবে বলে ৫৩% মনে করেন। অপরদিকে, ৩৬% বলেছেন যে, রিপাবলিকানদের কর্তৃত্ব অটুট থাকবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের আগ্রহে সম্প্রতি ট্যাক্স-সংস্কারের যে বিধি তৈরী হয়েছে, তার পরিপ্রেক্ষিতে রিপাবলিকিানদের জনপ্রিয়তায় ধস নেমেছে। ৫২% বলেছেন যে, তারা রিপাবলিকানদের ট্যাক্স বিলের সন্তুষ্ট নন। মাত্র ৩২% ঐ বিধিকে সমর্থন দিয়েছেন। শ্বেতাঙ্গ ভোটারদের মাত্র ৪১% ঐ ট্যাক্স রিফর্মের পক্ষে মত দিয়েছেন। বিপক্ষে রয়েছেন ২৮%। জরিপে আরো উদঘাটিত হয় যে, নয়া ব্যবস্থায় সকলেরই ট্যাক্স বাড়বে। ৬৬% বলেছেন যে, নয়া রীতির সুফল পাবে কেবলমাত্র ধনীরা। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে এই জরিপ চালানো হয় ১১০৬ জন ভোটারের মধ্যে। টেলিফোন এবং লাইভ ইন্টারভিউতে অংশ নেন এসব ভোটার। এনআরবি নিউজ
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ