৫ লাখ মৌমাছি হত্যায় দুই মার্কিন কিশোর গ্রেফতার!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক :: যুক্তরাষ্ট্রের এক মধু আহরণ খামারে ভাংচুর চালিয়ে ৫ লাখ মৌমাছি মেরে ফেলার অভিযোগে বৃহস্পতিবার দুই কিশোরকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের সিউক্স সিটির এক খামারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত দুই জন কিশোর গত ডিসেম্বরের ঐ খামারের ৫০টি মৌচাক ধ্বংস করে। যাতে থাকা প্রায় ৫ লাখের মত মৌমাছি মারা যায়।
উইয়াল্ড হিল হানি ফার্মের মালিক জানান, এ ঘটনায় তার প্রায় ৬০ হাজার ডলার ক্ষতি হয়েছে। কোন কারণ ছাড়াই দুই কিশোর এই ধ্বংসজজ্ঞ চালায় বলে জানান তিনি।
ফার্মের আরেক মালিক জানান, তারা খামারের প্রত্যেক মৌচাকেই আঘাত হানে এবং সব মৌমাছিকেই মেরে ফেলে।
২৮ ডিসেম্বরে বরফ পরিষ্কার করতে খামারে গেলে তারা মৌচাকগুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পান।
পরে তারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ ঘটনা অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দেন তারা। যার ফলে অভিযুক্ত দুই কিশোরকে শনাক্ত করে পুলিশের জন্য সহজ হয়ে পড়ে।
আটককৃত দুই কিশোরের বয়স যথাক্রমে ১২ এবং ১৩ বছর। তাদের বিরুদ্ধে ফার্মের মৌমাছির প্রাণহানি, চুরি এবং আইন লঙ্ঘনের ফৌজদারী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সূত্র: পরিবর্তন
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ